আসসালামু আলাইকুম, সম্মানিত পাঠক আজকে আপনাদের মৌসুমি ফলের ব্যবসার বিস্তারিত আলোচনা করবো। এই ফলের ব্যবস্যা কয়েকটি প্রকারে করা যায়। নিচে তা বিস্তারিত আলোচনা করছি।
৩ (তিন) ভাবে আপনি মৌসুমি ফলের ব্যবস্যা করতে পারবেন।
১। সরাসরি কৃষকের নিকট হতে ক্রয় করে ব্যবস্যা করা।
২। মধ্যস্ততা পাইকারের নিকট হতে ক্রয় করে ব্যবসা।
৩। মধ্যস্থতা কোম্পানির নিকট হতে ক্রয় করে ব্যবসা
১। সরাসরি কৃষকের নিকট হতে ক্রয় করে ব্যবস্যা করা: ধরুন আপনি আম/লিচু/আনারস এর ব্যবসা করতে ইচ্ছুক। সেক্ষেত্রে প্রথমে বিখ্যাত যায়গা চিহ্নিত করবেন। যেমন: আমের জন্য রাজশাহী, লিচুর জন্য দিনাজপুর, আর আনারসের জন্য মধুপুর। এরপর বিক্রয় যায়গা চিহ্নিত করবেন। যেমন: ঢাকা, বরিশাল, চট্টগ্রাম, মাদারীপুর ইত্যাদি।
সরাসরি কৃষকের নিকট হতে তিন ভাবে ক্রয় করতে পারবেন।
(ক) শুধু ফল পাইকারি ক্রয়।
(খ) ফলের বাগান ক্রয়।
(গ) ফল আসার পূর্বেই বাগান চুক্তিভিত্তিক ক্রয়।
তবে ফলের বাগান চুক্তিভিত্তিক ক্রয় করার জন্য অনুমান/ধারনাগত ক্ষমতা /বুদ্ধিবৃত্তিক হতে হবে। বাজার অবস্থান দামের তারতম্য সব কিছুর হিসাব পুঙ্খানুপুঙ্খ রাখতে হবে।
